বিষয় ভিত্তিক তাফসিরুল কুরআন বিল হাদিস- ( ১ম ও ২য় খন্ড একত্রে)

লেখক : শাইখ রাশেদ বিন আব্দুল খালেক
প্রকাশনী : হাসানাহ পাবলিকেশন
বিষয় : হাদিস বিষয়ক আলোচনা, কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : 1802, সংস্করণ : 1st Published, 2026, ভাষা : বাংলা

Original price was: 3,000.00৳ .Current price is: 1,650.00৳ . (45% ছাড়ে)

‘বিষয় ভিত্তিক তাফসিরুল কুরআন বিল হাদিস’ গ্রন্থটি মূলত সেইসব সত্যপিপাসু পাঠকদের জন্য সংকলন করা হয়েছে, যারা জীবনের প্রতিটি বাঁকে এবং দৈনন্দিন সমস্যার সমাধানে সরাসরি কুরআন ও সুন্নাহর দিকনির্দেশনা খুঁজে পেতে চান। বর্তমান ব্যস্ত সময়ে দীর্ঘ তাফসির পড়ার সুযোগ অনেকের হয়ে ওঠে না, তাই পাঠকদের সুবিধার কথা চিন্তা করে প্রথমে পুরো বইটিকে ৫৬ টি মূল পর্বে বিন্যস্ত করা হয়েছে, অতঃপর প্রতিটি পর্বের অধীনে একাধিক অধ্যায় নিয়ে আসা হয়েছে।

বইটির প্রতিটি অধ্যায় সাজানো হয়েছে এক চমৎকার ও সুশৃঙ্খল বিন্যাসে:

* বিষয় পরিচিতি: অধ্যায়ের শুরুতে সংশ্লিষ্ট বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত ও সারগর্ভ আলোচনার মাধ্যমে পাঠককে মূল বিষয়ে প্রবেশ করানো হয়েছে।
* কুরআনের আয়াত: আলোচনার পরপরই বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর পবিত্র বাণী তথা কুরআনের আয়াতসমূহ পেশ করা হয়েছে।
* সহীহ হাদিস: আয়াতের মর্মার্থ ও প্রায়োগিক রূপটি আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে নির্ভরযোগ্য ও সহীহ হাদিসসমূহ উপস্থাপন করা হয়েছে।
* অধ্যায়ের শিক্ষা: বইটির অনন্য বৈশিষ্ট্য হলো এই অংশটি। এখানে প্রতিটি অধ্যায়ের মূল নির্যাস ও শিক্ষণীয় দিকগুলো অত্যন্ত সহজ ও সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে, যেন পাঠক খুব সহজেই তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজ জীবনে আমল করতে পারেন।

আশা করি, এই গ্রন্থটি পাঠকদের কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জনেই নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কুরআন ও সুন্নাহর বাস্তব প্রয়োগ ঘটাতেও পাথেয় হিসেবে কাজ করবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “বিষয় ভিত্তিক তাফসিরুল কুরআন বিল হাদিস- ( ১ম ও ২য় খন্ড একত্রে)”

Your email address will not be published. Required fields are marked *